Apan Desh | আপন দেশ

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ইবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ‘নবম জাতীয় পে-স্কেল’ দ্রুত বাস্তবায়নের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করা হয়েছে। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

বক্তারা জানান, ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে গেছে। ফলে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের জীবন চালানো এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। কমিটি পে-স্কেলের রূপরেখা জমা দিলেও সরকার তা বাস্তবায়নে বিলম্ব করছে বলে তারা অভিযোগ করেন।

আরও পড়ুন>>>আরবি প্রভাষক নিয়োগে বৈষম্য বাতিলের দাবিতে ইবিতে মানববন্ধন

মানববন্ধনে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান পিকুল, এস্টেট অফিস প্রধান এম আলাউদ্দিন, সিকিউরিটি অফিসার মিজান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। 

জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে৷ গত ১১ বছরে বছরের নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সবকিছুর দাম শতভাগ বেড়েছে। এ অবস্থায় তাদের দিনাতিপাত করা  কতটা দুর্বিষহ হয়ে গেছে তা সকলেই জানেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা আশা করছিলাম অন্তর্বর্তী সরকারের সময়ে এ পে-স্কেল বাস্তবায়িত হবে। কিন্তু কোন কারণে তা নির্বাচনের আগে বাস্তবায়িত হচ্ছে না তা আমরা জানতে চাই। যারা নীতি নৈতিকতার সঙ্গে চাকরির টাকা দিয়ে সংসার জীবন নির্বাহ করে তাদের সকলের পে-স্কেল প্রয়োজন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়