Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে স্কুল মাঠে অক্ষত রেখে ভবন নির্মাণ না করার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২১, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৩০, ২৮ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে স্কুল মাঠে অক্ষত রেখে ভবন নির্মাণ না করার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা এল. কে. আমিন স্কুল এন্ড কলেজের খেলার মাঠ ঠিক রেখে নতুন ভবন তৈরির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় স্কুল মাঠে এ মানববন্ধন হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয় মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়া সবাই খেলার মাঠ নষ্ট না করে ভবন নির্মাণের দাবি জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য নতুন ভবন যেমন দরকার, তেমনি তাদের শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলাও জরুরি। এ স্কুল মাঠটিই এলাকার শিশুদের খেলার একমাত্র জায়গা। এখানে ভবন তৈরি হলে খেলার মাঠ ছোট হয়ে যাবে। ফলে শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে।

আরও পড়ুন>>>ফরিদপুরে অভিযান, ২০ লাখ টাকার চায়না দুয়ারি ধ্বংস

বক্তারা আরও বলেন, ভবনটি যেন মাঠের বাইরে অন্য কোনো জায়গায় করা হয়। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার কাছে মাঠ অক্ষত রেখে ভবন তৈরির আবেদন জানান।

মানববন্ধনে বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মেহেদী হাসান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মাসুম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুজ্জামান লিমন, উমানন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল ইসলাম ও জামাতের ইউনিয়ন সাধারণ সম্পাদক সামিউল ইসলাম।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু