Apan Desh | আপন দেশ

মাদক

মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

গত দুই মাসে মাদকের কারণে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, পিপিএম। রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে পুলিশ সদস্যদের দূরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আগে ঘর পরিষ্কার হোক। তারপর আপনারা পরিষ্কার হবেন। মাদক নির্মূলে চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেবে সরকার। তবে একসঙ্গে এতসংখ্যক সদস্যকে প্রশিক্ষণ দেয়ার পর্যাপ্ত অবকাঠামো পুলিশের নেই। এ জন্য নতুন প্রশিক্ষণ অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা প্রয়োজন বলেও জানান তিনি।

০২:৫৭ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

রাজশাহীতে মাদকসহ ২ মাদক কারবারি আটক

রাজশাহীতে মাদকসহ ২ মাদক কারবারি আটক

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে ১১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুখ্যাত মাদক কারবারি মো. আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪) নামে দুইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় মহানগর পুলিশের বিশেষ মাদকবিরোধী দলের সহযোগিতায় কাটাখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

০৪:০৫ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

ইশরাকের অভিযানের পরদিনই সেই মাদক স্পট জমজমাট

ইশরাকের অভিযানের পরদিনই সেই মাদক স্পট জমজমাট

শনিবার ( ১৭ অক্টোবর) বিকেলে দয়াগঞ্জের ঘুণ্টিঘর রেলগেট এলাকায় হঠাৎ মাদকবিরোধী অভিযান চালান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই অভিযানের একটি ভিডিও তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করেন। এর শুরু হয় আলোচনা-সমালোচনা। অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ইশরাক হোসেন। তবে যে এলাকার ঘটনায় ইশরাক হোসেনকে পদত্যাগ করতে বাধ্য হলেও পরিবর্তন হয়নি সেই চিত্র। প্রতিমন্ত্রীর অভিযানের পরদিনই সে এলাকার চিত্র আগের মতোই। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ওই এলাকার সরেজমিনে দেখা যায়, আগের দিনের অভিযানে কয়েকজন আটক হলেও মাদক কারবারে বিন্দুমাত্র ভাটা পড়েনি। আগের মতোই অবাধে চলছে কেনাবেচা।

০৫:৩৪ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

চাঁদপুরে মাদকসহ ২০ জন গ্রেফতার

চাঁদপুরে মাদকসহ ২০ জন গ্রেফতার

চাঁদপর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়ছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপরে এসব তথ্য নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর। পুলিশ জানায়, শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিভিন্ন মাদকদ্রব্য সেবনের অপরাধে আটজনকে গ্রেফতার করে। এ ছাড়া ১১ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।

০৫:৪৭ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

হত্যাসহ ১১ মামলার আসামিকে মাদকসহ গ্রেফতার

হত্যাসহ ১১ মামলার আসামিকে মাদকসহ গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় দুই হত্যা মামলাসহ ১১টি মামলার এক আসামিকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া (৫৪) ডাকাত দলের সদস্য। তিনি উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্সের ছেলে। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর এএসপি (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, রোববার (০৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

০৬:১৬ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

মাদকসেবী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, দুই কিশোর আটক

মাদকসেবী অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, দুই কিশোর আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে মব সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা।রোববার (০৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আতিক উল্লাহ`র আদালতে গ্রেফতার দুই কিশোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গ্রেফতার দুই কিশোর হলো আশরাফুল ইসলাম শ্রাবন (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)। তারা সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পিবিআই জানায়, তারা একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি ও মব তৈরির মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছিল।

০৬:৪৬ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

নাটোরে হাত বাড়ালেই মিলছে মাদক

নাটোরে হাত বাড়ালেই মিলছে মাদক

নাটোর জেলার সাত উপজেলায় উদ্বেগজনক হারে মাদকের বিস্তার ঘটেছে। জেলা সদর থেকে প্রত্যন্ত গ্রাম, বাজার, বাসস্ট্যান্ড ও বিভিন্ন আড্ডাস্থলে হাত বাড়ালেই মিলছে মাদক। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক কেনাবেচা ও সেবন হয়ে উঠেছে সহজলভ্য বিষয়। এতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন নাগরিকরা। স্থানীয়দের আশঙ্কা, মাদকের বিস্তার যুবসমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে। তবে নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর ও বাগাতিপাড়া সাত উপজেলাতেই নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১০:১১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামের সন্দ্বীপে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দীপ থানাধীন আকবর হাট এলাকায় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কোস্ট গার্ড স্টেশন সন্দীপ, আউটপোস্ট সারিকাইত এবং পুলিশ সমন্বয়ে যৌথভাবে পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালানো হয়।  

০৫:৩৯ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

দেশের মেধাকে ধ্বংস করার চক্রান্ত চলছে: পানি সম্পদমন্ত্রী

দেশের মেধাকে ধ্বংস করার চক্রান্ত চলছে: পানি সম্পদমন্ত্রী

দেশেকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাদক ঢুকিয়ে দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত চলছে। এর কবল থেকে তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তিনি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে শহরের টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০৫:২৯ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement