Apan Desh | আপন দেশ

কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪০, ৭ সেপ্টেম্বর ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

ফাইল ছবি, আপন দেশ

কক্সবাজারে পৃথক দু’টি অভিযানে ২০ হাজার পিস ইয়াবা এবং মায়ানমারে পাচারকালে ডিজেল ইঞ্জিন ও ইঞ্জিনের সরঞ্জমাদি জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীতে অভিনব কায়দায় ফ্লোটিং বয়ের সঙ্গে বাঁধা ভাসমান অবস্থায় একটি সাদা প্যাকেটে উদ্ধার করে কোস্ট গার্ড। সাদা প্যাকেট থেকে এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

আরও পড়ুন<<>>হাতিয়াতে ফেরিঘাটে চোরাই ডিজেলসহ একজনকে গ্রেফতার

অপরদিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন ছেড়াদ্বীয়া দ্বীপ সলংগ্ন সমুদ্র এলাকায় রাত ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান  এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোটে তল্লাশী চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৭ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৫ টি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ও ইঞ্জিনের অন্যান্য সরঞ্জামাদিসহ বোটটি জব্দ করা হয়। এসময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়