Apan Desh | আপন দেশ

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল

ফাইল ছবি

জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কেন ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি বলেন, আমাকে রিপ্রেজেন্ট যে মানুষটা করবে তাকে অবশ্যই মাদকমুক্ত হতে হবে। সরকারি চাকরির জন্য এ নিয়মটা আছে, পুলিশের জন্য এ নিয়মটা আছে। তাহলে আমি ট্যাক্সপেয়ার, আমাকে রিপ্রেজেন্ট করতেছে একজন মেম্বার অব পার্লামেন্ট, আমাকে রিপ্রেজেন্ট করতেছে এলাকার চেয়ারম্যান, মেম্বার-তারা যদি মাদকাসক্ত হয়, তাহলে তো আমাকে ভালোভাবে তারা রিপ্রেজেন্ট করতে পারবে না। জনগণের অধিকারটা আদায় করতে পারবে না।

আরও পড়ুন <<>> জাসদ কার্যালয়ে গ্রেফতার ২৭ জনের জামিন নামঞ্জুর

তিনি বলেন, সেজন্যই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। আমরা চাই, আমাদের রিপ্রেজেন্ট যে করবে সে সুস্থ, স্বাভাবিক, সাউন্ড মাইন্ডের মানুষ হবে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ মোট ৭ জনকে বিবাদী করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়