Apan Desh | আপন দেশ

জামালপুরে ইয়াবাসহ আটক ২

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ইয়াবাসহ আটক ২

ছবি : আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন আলমগীর (৩৫) ও শাহাদাৎ (২১)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আলমগীর বাঘারচর কলেজপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে। এছাড়া শাহাদাৎ একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ডাংধরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাদক কেনাবেচা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বাঘারচর কলেজপাড়া এলাকায় অভিযান চালান। এসময় বিক্রির উদ্দেশে রাখা ইয়াবাসহ ওই দুজনকে আটক হয়।

আরও পড়ুন <<>> টাকা ভাংতি না দেয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়