Apan Desh | আপন দেশ

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৫, ৬ অক্টোবর ২০২৬

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

ছবি: আপন দেশ

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ। এ সময় মাদক সেবনের দায়ে রাসেল বানিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি সরদার পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রাসেল বানিয়া ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। মাদক সেবনের অভিযোগে তাকে আটক করার পর মোবাইল কোর্টে হাজির করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 

আরও পড়ুন<<>>ব্রহ্মপুত্র নদের জায়গা দখল করায় ১৫ দিনের কারাদণ্ড

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কোনো ছাড় দেয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অভিযানে মান্দা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়