Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি , আপন দেশ

প্রকাশিত: ১৭:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ইমন আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন। 

এর আগে যাত্রাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইমন আলী কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন<<>>চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়