Apan Desh | আপন দেশ

সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৯, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৪০, ৩১ আগস্ট ২০২৬

সন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

ছবি: আপন দেশ

চট্টগ্রামের সন্দ্বীপে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দীপ থানাধীন আকবর হাট এলাকায় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কোস্ট গার্ড স্টেশন সন্দীপ, আউটপোস্ট সারিকাইত এবং পুলিশ সমন্বয়ে যৌথভাবে পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালানো হয়।  

আরও পড়ুন<<>>মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

সেখান থেকে প্রায় দুই লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়