ছবি: আপন দেশ
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (০২ অক্টোবর) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকায় এ অভিযান চালানো হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন<<>>আ’লীগ-জামায়াতের হুংকারের মধ্যে পার্থক্য নেই: রাশেদ খাঁন
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির পাথরের চর বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় সীমান্ত পিলার ১০৭৬ এর কাছে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৯ হাজার টাকা।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং দেশের সম্পদ রক্ষায় বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































