Apan Desh | আপন দেশ

চাঁদপুরে মাদকসহ ২০ জন গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৭, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:০৯, ১১ অক্টোবর ২০২৬

চাঁদপুরে মাদকসহ ২০ জন গ্রেফতার

ফাইল ছবি, আপন দেশ

চাঁদপর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়ছে।

একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপরে এসব তথ্য নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর।

পুলিশ জানায়, শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিভিন্ন মাদকদ্রব্য সেবনের অপরাধে আটজনকে গ্রেফতার করে। এ ছাড়া ১১ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতারের পাশাপাশি ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানা পুলিশ ২৩ গ্রাম গাঁজাসহ দু’জন, মতলব উত্তর থানা পুলিশ ২৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করে। 

আরও পড়ুন<<>>বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

এ ছাড়া হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ দু’জন, শাহরাস্তিতে ছয় পিস ইয়াবাসহ দু’জন এবং কচুয়ায় পাঁচ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

অপরদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে হাইমচরে একজন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরে ৮জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ১৭ জন এবং কচুয়ায় ১৬ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের হটলাইনে জানানোর অনুরোধ জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়