Apan Desh | আপন দেশ

মান্দায় কিশোর অপরাধ-মাদকবিরোধী সভা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:২০, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:২১, ৮ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় কিশোর অপরাধ-মাদকবিরোধী সভা

ছবি: আপন দেশ

‎নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা সময় উপজেলার তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মান্দা থানার আয়োজনে এ সভা হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

কিশোর অপরাধ ও মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। 

আরও পড়ুন<<>>বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের স্বজনরা আত্মগোনে

‎সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার ওসি খোরশেদ আলম। তিনি বলেন, কিশোরদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, বিএনপি নেতা খোদাবক্স, তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাজাহান আলী, মান্দা উপজেলার সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন, মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, মোহসীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎সভায় বক্তারা কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করার আহবান জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়