ছবি: আপন দেশ
কুড়িগ্রামের রৌমারীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো. মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর ইটালুকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও Royal Stag ব্র্যান্ডের দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন<<>>সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানার এসআই নুরুল আমিন ও এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্যসহ মোন্নাফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































