ছবি: আপন দেশ
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারঘাতি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত তিন ব্যক্তি পালিয়ে যান।
রোববার (১৮ অক্টোবর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন<<>>রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার-ঠিকাদারকে শোকজ
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































