Apan Desh | আপন দেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিজি হাসান মারুফকে শোকজ, বদলি-বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিজি হাসান মারুফকে শোকজ, বদলি-বাণিজ্যের অভিযোগ

হাসান মারুফ। ছবি: আপন দেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হাসান মারুফকে শোকজ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বদলি বাণিজ্যের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাদক শাখার উপসচিব মাহবুব আলম গত ১৫ সেপ্টেম্বর সই করে এ চিঠি দিয়েছেন। 

বিবরণে উঠে এসেছে দীর্ঘদিন ধরে ই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা কর্মচারী বদলিতে মোটা অংকের টাকা আর বিনিময়ে বদলি নীতিমালা লংঘন করে বাণিজ্য চলার অভিযোগ আছে ডিজি মহাপরিচালক হাসান মারুফের বিরুদ্ধে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ায় দুর্নীতি অনিয়র বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা/কর্মচারীদের বদলি/পদায়ন সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। জারিকৃত নীতিমালার ২ নং অনুচ্ছেদে নির্দেশনা রয়েছে যে, ‘মেয়াদপূর্তির পর কোনো কর্মচারীকে অব্যবহিত পূর্বের কর্মস্থলে বদলি/পদায়ন করা যাবে না। কোনো কর্মচারীকে একই উপ-অঞ্চলের অন্য সার্কেলে বদলি/পদায়ন করা যাবে না।’। কিন্তু এ শর্ত ভঙ্গ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

 

চিঠিতে চারজনের বিষয়ে শর্তভঙ্গের কথা উল্লেখ রয়েছে, যথাক্রমে-১) গত বছরের ২৯ মার্চ ২০৩১ সংখ্যক স্মারকে ২ নম্বর ক্রমিকের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সার্কেল, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় থেকে একই অধিক্ষেত্রের উত্তরা সার্কেল, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে বদলি/পদায়ন করা হয়েছে।  (২) পরিদর্শক মো. কবিরুল হাসানকে মোহাম্মদপুর সার্কেল, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় থেকে একই অধিক্ষেত্রের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সার্কেল, ঢাকা মেট্রো  (উত্তর) কার্যাললে বদলি/পদায়ন করা হয়েছে।

(৩) ২০২৫ সালের ৪ ডিসেম্বর ৫০০০ সংখ্যক স্মারকের জারিকৃত ৮ নং ক্রমিকের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধাকে মোহাম্মদপুর সার্কেল, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় থেকে একই অধিক্ষেত্রের গুলশান সার্কেল, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে ঢাকায় বদলি/পদায়ন করা হয়েছে। (৪) চলতি বছরের ২৯ মার্চ ১০৯১ সংখ্যক স্মারকে ২ নম্বর ক্রমিকের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধাকে গুলশান সার্কেল ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় থেকে একই অধিক্ষেত্রের তেজগাঁও সার্কেল, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে বদলী/পদায়ন করা হয়েছে।

ডিজিকে দেয়া চিঠিতে আরও উল্লেখ করা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা/কর্মচারীদের বদলি/পদায়ন সংক্রান্ত গত ২০ সেপ্টেম্বর ২০১২ তারিখে জারিকৃত নীতিমালার ২ নং শর্ত লংঘন করা হয়েছে। এ অধিদফতরের চার কর্মকর্তা/ কর্মচারীকে একই অধিক্ষেত্রের ভিন্ন সার্কেলে বদলি/পদায়ন করার বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়