Apan Desh | আপন দেশ

হত্যাসহ ১১ মামলার আসামিকে মাদকসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৬, ৫ অক্টোবর ২০২৬

হত্যাসহ ১১ মামলার আসামিকে মাদকসহ গ্রেফতার

ছবি: আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলায় দুই হত্যা মামলাসহ ১১টি মামলার এক আসামিকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতার মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া (৫৪) ডাকাত দলের সদস্য। তিনি উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্সের ছেলে।

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর এএসপি (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, রোববার (০৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি হত্যা মামলাসহ মোট ১১টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি পাঁচটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এএসপি (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার আরও বলেন, গ্রেফতার নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

আপন দেশ/এসআর 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়