Apan Desh | আপন দেশ

মাদক-চাঁদাবাজদের ছাড় নেই: এমপি মহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাদক-চাঁদাবাজদের ছাড় নেই: এমপি মহিত

ছবি: আপন দেশ

মাদক দেশের শত্রু। সমাজের শত্রু। এ মাদক আর চাঁদাবাজদের রুখতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চাঁদাবাজদের কোন ছাড় নেই। এ কথা বলেছেন বগুড়া ৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ভিশন বাস্তবায়নে সমাজের সচেতন ব্যক্তিসহ সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদমদীঘিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মহিত তালুকদার বলেন, বর্তমান সরকারের  প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নের পথে যারা বাঁধা দিবে তাদের সঙ্গে কোন আপোষ নয়।

আরও পড়ুন <<>> পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মহত্যা

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির রহমান এবং কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা,আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ইউনুস আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা প্রমূখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়