ছবি: আপন দেশ
‘শিল্প ও সংস্কৃতি চর্চাই আমাদের লক্ষ্য’ এবং ‘সংস্কৃতি একটি জাতির অতীত ও ভবিষ্যতের কথা বলে’ এ স্লোগানকে সামনে রেখে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
এতে ‘মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠান হয়।
সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স সোহাগ সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্পনা মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জুয়েল হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক।
বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে শুধু আইন নয়, প্রয়োজন পারিবারিক সচেতনতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।
আরও পড়ুন <<>> অবৈধ কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহবান প্রধানমন্ত্রীর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল বারী ও সারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক (মার্কেটিং) শেখ মোঃ শাহ কামাল (শ্যামল)
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, ব্যবসা ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় ১০ জন গুণীজনকে ‘সোনার বাংলা সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি গুণীজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা বলেন, এ সম্মাননা তাদের আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
আলোচনা ও সম্মাননা প্রদান শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































