ছবি: আপন দেশ
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনই ছিল এ কার্যক্রমের লক্ষ্য।
এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় ২০টি অভিযান চালানো হয়। এতে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী এবং নয়জন মাদকসেবী।
আরও পড়ুন <<>> ঘুষ নিয়ে মাদকের নাটক, এসআইয়ের বিরুদ্ধে তদন্ত
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, সুধারাম থানা এলাকায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় চারজন, সেনবাগ থানায় চারজন, চরজব্বর থানা এলাকায় ৪৪৭ পিস ইয়াবাসহ একজন এবং কবিরহাট থানায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় চারটি নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































