Apan Desh | আপন দেশ

মাদক সম্রাট মিন্টু ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩০, ২৮ আগস্ট ২০২৬

মাদক সম্রাট মিন্টু ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

ছবি : আপন দেশ

গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের ছিদ্দিক মোল্লার পুত্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বনানী এলাকার মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান চালায়।

এসময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন <<>> কাপ্তাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষোভ

স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত মিন্টু নিজ এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দলের শীর্ষ নেতার নিকটাত্মীয় পরিচয় দিয়ে এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে স্থানীয়দের অভিযোগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসময় তার কাছ থেকে এউখ ব্র্যান্ডের এ৮+ মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়া-থাইল্যান্ডকে অর্থনীতিতে পেছনে ফেলবে বাংলাদেশ নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু সংসদ অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল মক্কা চুক্তি নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমীর দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস বস্তি আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে চীন: মীর শাহে আলম সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছাল ছয় ভারতীয়কে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিল বিজিবি বিশ্ববাজারে কমলো তেলের দাম বিশ্বকাপের প্রস্তুতি নিতে আফ্রিকায় তাওহীদ হৃদয় জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম: রিজভী
City Touch