Apan Desh | আপন দেশ

আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দাফতরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস প্রবাসীদের অবগত করে জানায়, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে অভিযান চালাচ্ছে। এ প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তারা কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে।

০৮:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা

পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা

বাগেরহাটের কচুয়ায় আলোচিত একই পরিবারের দুই নারীসহ তিনজনকে হত্যার রহস্য এক মাস পর উদঘাটনের দাবি করেছে পুলিশ। পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়া এবং তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে ওই তিনজনকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের সুলতান শেখের ছেলে আসাদুল শেখ (৪১) এবং বারিক হাওলাদারের ছেলে মো. আরিফ হাওলাদার ওরফে বাবু (৩৮)। তারা পরস্পরের প্রতিবেশী ও আত্মীয়।

০৩:৪৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

সীমান্ত পারাপারের চেষ্টা, বসনিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

সীমান্ত পারাপারের চেষ্টা, বসনিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে ৩৬ বাংলাদেশিসহ মোট ৯৬ জনকে আটক করেছে ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ বসনিয়া ও হার্জেগোভিনার গ্রাদিসকা বর্ডার পুলিশ। দেশটির সংবাদমাধ্যম সারাজিভো টাইমস ও ফার্স্ট বলকান মিডিয়ায় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক খবরে বলা হয়, গ্রাদিসকা বর্ডার পুলিশ দেশটির কনফেডারেশন রিপাবলিকা সের্পস্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (০২ সেপ্টেম্বর) দুটি পৃথক অভিযান চালিয়েছে। অভিযানে  ৯৬ জনের বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

০৯:৪৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

শ্বশুরকে হত্যা করে জামাইয়ের আত্মসমর্পণ

শ্বশুরকে হত্যা করে জামাইয়ের আত্মসমর্পণ

গাজীপুরের কালীগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যার পরের দিন থানায় আত্মসমর্পণ করেছেন নিহতের আপন মেয়ের জামাই। শনিবার (২৯ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আত্মসমর্পণ করে উপজেলার জামালপুর মধ্যপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের পূত্র মোজাম্মেল হক। শুক্রবার (২৮ আগস্ট) কলা নিয়ে উপজেলার জামালপুর বাসাইর বাজারে যাওয়ার সময় ভাঙারিপট্টি গলিতে ইলিয়াসের দোকানের সামনে শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যা করে তারই মেয়ের জামাই মোজাম্মেল হক ওরফে মুজা সরকার। নিহত মজিদ মোড়ল জামালপুর এলাকার মধ্যপাড়ার মৃত আলকু মোড়লের পূত্র। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী।

০৫:৪৭ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও তিনি দাবি করেন। রোববার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। দুদকের মহাপরিচালক বলেন, বেনজীরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে। আপনারা যেভাবে মিডিয়ায়, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, আমরাও জেনেছি। আইনি যে পদক্ষেপ নেয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ তা নেবে। 

০৫:৩৮ পিএম, ২ আগস্ট ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement