Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১০ তরুণ-তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১০ তরুণ-তরুণী আটক

ছবি : আপন দেশ

চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর বাকলিয়া এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫) ও  পাঁচ তরুণী।

আরও পড়ুন : নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, ‘বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: