ছবি: আপন দেশ
পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেয়ার সময় জামায়াতের এক নেতাকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে সোর্পাদ করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটককৃত সে নেতার নাম কামাল হোসেন। তিনি ওই ইউনিয়নের জামাতের আমীর। এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, ঘটনা শুনেছি। সেখানে মোবাইল টীম পাঠানো হয়েছে।
আরও পড়ুন<<>> ভোটের আগমুহূর্তে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১
মির্জাগঞ্জ থানার ওসি আ. সালাম জানান, স্থানীয়রা ধরে একজনকে পুলিশের কাছে দিয়েছে। সেখানে ম্যাজিষ্ট্রেট যাচ্ছেন। ঘটনাস্থলে থাকা মির্জাগঞ্জ থানার এসআই চন্দন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টাকা দেয়ার ভিডিও আমাদেরকে দেখিয়েছে। ম্যাজিষ্ট্রেট আসলে কি করে তা পরে জানানো হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































