ছবি: আপন দেশ
টাকার বিনিময়ে ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতে নায়েবে আমীর মো. হাবিবকে আটক করেছে স্থানীয় জনগণ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে স্থানীয় জনগণ তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডের একটি চালের দোকানে ভোটারদের টাকা দেয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে। আটক জামায়াত নেতা সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমীর মো. হাবিব। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে ঘটনার সত্যতা পায়। ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন <<>> কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচনের প্রস্তুতি
স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































