Apan Desh | আপন দেশ

বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ আটক ২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ আটক ২

ছবি : আপন দেশ

অষ্টম ও নবম শ্রেণির বিনামূল্যের বই লাইব্রেরিতে বিক্রি করতে গিয়ে এক শিক্ষকসহ ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) রাতে বরিশালে নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শফিকুল ইসলাম (২৪) ও রুবেল খান (৩০)।

শফিকুল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে।

অন্যদিকে, রুবেল সদর উপজেলার সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

আরও পড়ুন : আপনার ভোটকেন্দ্রের তথ্য জানুন ৪ উপায়ে 

তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, ‘বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির জন্য আনা হয়েছিল।’

গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে আটক ও ৩২৯টি বই জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়