Apan Desh | আপন দেশ

রূপগঞ্জে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২১, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:২১, ২ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (০২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোলাকান্দাইল ও ভূলতা এলাকা থেকে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, মো. কাওসার (২৭), বাবার নাম মো. হারুন মিয়া এবং শ্রী রবি দাশ (৩৮), বাবার নাম সীতারাম দাশ।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান আসামি মো. কাওসারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। নির্বাচনের সময় এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন : কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, ‘সেনাবাহিনীর কাছ থেকে আটকদের গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়