Apan Desh | আপন দেশ

অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর আটক

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর আটক

ছবি : আপন দেশ

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলালউদ্দিনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে। এসব টাকা মেশিনে গণনা চলে। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলাল উদ্দিন নামে এক ব্যাক্তি ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে। তিনি দাবি করেছেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে।

পুলিশ সুপার বলেন, আমরা সবার সামনে ব্যাগ খুলব। তাকে সৈয়দপুর থানার হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন<<>>পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে জাতীয় পার্টির আতা

জাহিদুল ইসলাম আরও জানান, আটককৃত বেলাল উদ্দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে। এ অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে এ বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়