Apan Desh | আপন দেশ

সেই জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সেই জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা

ছবি : আপন দেশ

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীর বেলাল উদ্দিনের ব্যাগ থেকে জব্দ করা টাকা গণনা শেষ হয়েছে। পুলিশ জানিয়েছেন, জামায়াত নেতার ব্যাগে প্রায় ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে বেলাল উদ্দিনকে বিপুল টাকা টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটকের কথা জানায় পুলিশ। তখন ব্যাগে ৫০ লাখ টাকা থাকতে পারে ধারণা করা হচ্ছিল। আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশির সময় তার লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে শুরুতে ভিন্ন তথ্য পাওয়া গেলেও গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা।

পুলিশ জানিয়েছে, বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তার কাছে থাকা লাগেজ থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়। এ সময় তাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেয়া হয়। 

আরও পড়ুন : অর্ধ কোটি টাকাসহ জামায়াত নেতা আটক, যে প্রতিক্রিয়া জানাল বিএনপি

নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিপুল নগদ টাকাসহ তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়