Apan Desh | আপন দেশ

মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু 

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারা দেশে নয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৭১ জন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

০৬:৪২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, একটা বিষয় আমার মনের মধ্যে সবসময় উঁকি দেয়। সাইফুর রহমান সাহেব দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিল না কোন জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? এটাও আমাদের খুঁজে বের করা দরকার। কারণ তার (সাইফুর রহমান) মত এমন একটা মানুষ যিনি এ ছোট দারিদ্র পীড়িত দেশকে একটি অর্থনীতির ভিত্তির উপরে দাঁড় করিয়েছেন, একটা ফাউন্ডেশন দিয়েছেন। এটি অনেক দেশ পছন্দ করেনি। 

০৫:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে নিহত হয়েছেন। নিহতরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও  নাতনি পপি আক্তার(৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।

০৬:৪৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

পাঁচ বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করল বাবা-সৎ মা

পাঁচ বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করল বাবা-সৎ মা

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা  ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছে তার বাবা ও সৎ মা। শিশুটির বাবার নাম তাসিম। সে ১৭নং ওয়ার্ডের বাসিন্দা। নিশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (০২ সেপ্টেম্বর) পারিবারিক বিরোধের জের দীর্ঘদিন ধরেই শিশু তাওহিদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। আজও তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অবুঝ শিশুটি নির্যাতন সহ্য করতে না পেরে নিস্তেজ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৮:০৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

চাঁদা না পেয়ে হুমকি, আতঙ্কে পাটকল ম্যানেজারের মৃত্যু

চাঁদা না পেয়ে হুমকি, আতঙ্কে পাটকল ম্যানেজারের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না পেয়ে পাটকলের ম্যানেজারকে হুমকি দেয়ার পর আতঙ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ভূঞাপুর থানাধীন সারপলশিয়া মৌজায় অবস্থিত ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মিলের সুপারভাইজার মো. আক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা করলেও পুলিশ কেবল চাঁদাবাজির ধারায় তা রেকর্ড করেছে। আসামিদের ভয়ে আতঙ্কিত হয়ে ম্যানেজারের মৃত্যুর বিষয়ে কোনো ব্যবস্থা তো নেয়া হয়ইনি। উল্টো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে দিয়েছে পুলিশ। বিষয়টি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

০৬:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, শাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা। দণ্ডপ্রাপ্ত সবাই মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

০৫:২১ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement