Apan Desh | আপন দেশ

মারা গেলেন অভিনেতা বৈদ্যনাথ সাহা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২২:১১, ৩ মার্চ ২০২৬

মারা গেলেন অভিনেতা বৈদ্যনাথ সাহা

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা বৈদ্যনাথ সাহা মৃত্যুবরণ করেছেন।  মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, বৈদ্যনাথ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাই যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অপু এ খবর জানান। তিনি ফেসবুকে বৈদ্যনাথের একটি ছবি পোস্ট করে লিখেছেন, অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

আরও পড়ুন <<>>দেশে ফিরেছেন তিথি

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর এ পোস্টে নাট্যকার মাসুম রেজা মন্তব্য করেছেন, খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি। অভিনেতা শামীম জামানও বৈদ্যনাথের আত্মার শান্তি কামনা করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু