Apan Desh | আপন দেশ

প্রতিরোধী অস্ত্র না থাকলে শত্রুর পায়ে পিষ্ট হতে হবে, খামেনির শেষ ভাষণ

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৯, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৩:০১, ১ মার্চ ২০২৬

প্রতিরোধী অস্ত্র না থাকলে শত্রুর পায়ে পিষ্ট হতে হবে, খামেনির শেষ ভাষণ

আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার আগে ১৭ ফেব্রুয়ারি জনসম্মুখ দেয়া তার শেষ ভাষণের ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ানা–এর মাধ্যমে প্রকাশিত এই ফুটেজে দেখা যায়, জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার পর খামেনি বক্তব্য দিচ্ছিলেন।

ভাষণে খামেনি বলেন, আমাদের অবশ্যই প্রতিরোধী অস্ত্র থাকতে হবে। কোনো দেশের কাছে যদি প্রতিরোধী অস্ত্র না থাকে, তাহলে তা শত্রুর পায়ের নিচে পিষ্ট হবে।

তিনি আরও বলেন, প্রতিরোধী অস্ত্র আমাদের জাতির অন্যতম প্রয়োজন। আমেরিকানরা অকারণে এ বিষয়ে হস্তক্ষেপ করছে—তোমরা এমন ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, এমন পাল্লা পর্যন্ত যেতে পারবে, তার বেশি নয়। এতে তোমাদের কী? এটি ইরানি জাতির বিষয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়