Apan Desh | আপন দেশ

রাজধানীতে দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৭, ১১ মার্চ ২০২৬

রাজধানীতে দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় পুরোনো একটি দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১১টার পর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ নেয়া হয়। সেখানে চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশার বাবা মো. ইকবাল জানান, তাদের বাসা উত্তর বাড্ডার ৮ নম্বর লেনে। পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। সকালে রাস্তায় খেলছিল শিশু দুটি।

তিনি বলেন, পাশের একটি পুরোনো বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি দেয়াল ভাঙা হয়নি। দেয়ালের পাশে ইট ও বালু রাখা ছিল। শিশু দুটি দেয়ালের পাশে খেলছিল। হঠাৎ পুরোনো দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে।

আরও পড়ুন <<>> রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

পরে পথচারীরা দেয়ালের নিচ থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল জানান, এক ছেলে ও দুই মেয়ের মধ্যে মেজো ছিল আয়েশা। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

অন্যদিকে মরিয়মের বাবা রাজমিস্ত্রি মো. শরিফ জানান, মরিয়ম ছিল তার একমাত্র মেয়ে। তাদের গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

এ বিষয়ে বাড্ডা থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন বলেন, ঘটনাটি উত্তর বাড্ডা পূর্বাঞ্চলে ঘটেছে। দুটি বাড়ির মাঝখানে প্রায় পাঁচ থেকে ছয় ফুট সরু রাস্তা রয়েছে। সেখানে রিকশাও প্রবেশ করতে পারে না।

তিনি জানান, ইতালি প্রবাসী এক ব্যক্তির পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল। সে বাড়ির একটি দেয়াল ধসে পড়ে খেলতে থাকা দুই শিশুর মৃত্যু হয়। ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু