Apan Desh | আপন দেশ

জয়নুল আবদিন ফারুকের স্ত্রী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জয়নুল আবদিন ফারুকের স্ত্রী মারা গেছেন

কানিজ ফাতেমা

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কানিজ ফাতেমা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী-১ ও নোয়াখালী-২ মিলিয়ে ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়