Apan Desh | আপন দেশ

জামায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু

জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ নেয়ার পথে তিনি মারা যান। শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়েছে। পোস্টে বলা হয়, নুরুজ্জামান বাদল আনুমানিক আজ (মঙ্গলবার) রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

আরও পড়ুন<<>>অবৈধ ভোটের সিলসহ প্রেস মালিক আটক

নুরুজ্জামান বাদলের ভাই মাসুদ বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ নেয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটে শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়