সাতক্ষীরার সদর উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে মারা গেছেন বড় ভাই। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের সাত্তারের মোড়সংলগ্ন এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাই হলেন আব্দুল গফুর (৫৩) ও আব্দুল করিম (৫৬)। তারা একই গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
স্বজনদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন আব্দুল গফুর। রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন <<>> ১৫০ জনের বিরুদ্ধে রুমিন ফারহানার মামলা
ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর গভীর শোকে ভেঙে পড়েন বড় ভাই আব্দুল করিম। শোক সহ্য করতে না পেরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আলমগীর কবীর জানান, বাদ জোহর একই সঙ্গে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































