Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

ছবি : আপন দেশ

চট্টগ্রাম নগরীর হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৯ জনের মধ্যে রানি আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।

এর আগে ভোরে নগরীর হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি রান্নাঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরে থাকা নারী ও শিশুসহ পরিবারের কয়েকজন গুরুতর দগ্ধ হন।

নিহত রানি আক্তারের শরীর শতভাগ দগ্ধ হয়েছিল। আহতদের মধ্যে রয়েছেন শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি আক্তার ও শাখাওয়াত হোসেনের শরীরও প্রায় শতভাগ পুড়ে গেছে। অন্যদের কারও শরীর ৮০ শতাংশ, কারও ৪৫ শতাংশ এবং বাকিদের ২০-২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

আরও পড়ুন <<>> গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ, নিহত ১

ফায়ার সার্ভিস জানায়, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে ঘরের ভেতরে থাকা সবাই দগ্ধ হন। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুসহ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়