Apan Desh | আপন দেশ

ব্যবসায়ী

ব্যবসার প্রক্রিয়া সহজ করার তাগিদ বাণিজ্যমন্ত্রীর 

ব্যবসার প্রক্রিয়া সহজ করার তাগিদ বাণিজ্যমন্ত্রীর 

দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সংশ্লিষ্ট সেবাগুলো সমন্বিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজনেস প্রসেস সহজীকরণ সংক্রান্ত এক বৈঠকে মন্ত্রী এ গুরুত্বারোপ করেন। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

০৮:২৪ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

নিউমুরিং টার্মিনাল ১৫ বছর চালাবে বিদেশি প্রতিষ্ঠান

নিউমুরিং টার্মিনাল ১৫ বছর চালাবে বিদেশি প্রতিষ্ঠান

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করবে সরকার। এর মেয়াদ ১৫ বছর। সরকারি-বেসরকারি অংশীদারত্বে টার্মিনালটি পরিচালনা হবে। এজন্য চুক্তির খসড়াকে অনুমোদন দেয়া হয়েছে। এখন চূড়ান্ত হবে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই নীতিগত অনুমোদন হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই বৈঠকে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ গড়ে তুলতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়। 

০৮:১৩ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement