Apan Desh | আপন দেশ

বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

সাইফুল ইসলাম

বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামে এক পরিবহন ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে গাবতলী পৌরসভার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকায় তার নিজ বাড়ির অদূরে একটি ঘাসের জমি থেকে পুলিশ নিথর দেহটি উদ্ধার করে।

সাইফুল ইসলাম গাবতলী পৌরসভার সোন্দাবাড়ি পূর্বপাড়ার বাসিন্দা। তার পরিবহন ব্যবসা রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম প্রতিদিনের মতো শনিবারও ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন। সাধারণত রাত ১টা থেকে দেড়টার মধ্যে তিনি বাড়ি ফিরতেন। তবে গতকাল রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, রাত দেড়টা থেকে ভোর পাঁচটার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে বাড়ির অদূরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়।

আজ ভোরে বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে একটি ঘাসের জমিতে স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে সাইফুলের মরদেহ শনাক্ত করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ আবু রায়হান বলেন, সাইফুলকে কী কারণে কারা হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্যবসাকে কেন্দ্র করে কারও সঙ্গে পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়