Apan Desh | আপন দেশ

ব্রাজিল

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল। এ লক্ষ্যে ব্রাজিলের প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন। রোববার (২৩ আগস্ট) দুপুরে পাঁচ সদস্যের দলটি স্টেডিয়ামে প্রবেশ করে মাঠসহ পুরো স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। সামনে যেকোনও সময় বাংলাদেশের বিপক্ষে এ মাঠে খেলার ইচ্ছা পোষণ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের সঙ্গে ছিলেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ব্রাজিল থেকে একটা প্রতিনিধিদল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ, সবকিছু দেখে গেছে। তাদের টার্গেট আগামীতে তারা যেকোনও দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়।

০৫:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রোববার

জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর

জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর

হাইতির বিপক্ষে স্বস্তির জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে আছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে সুখবরটা নিজেই দিয়েছেন আনচেলত্তি। শনিবার (২০ জুন) ক্যানারিনহাদের কোচ আনচেলত্তি জানান, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচটি খেলতে পারবেন নেইমার। কাফের চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। তবে আনচেলত্তি জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন এবং গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ভূমিকা রাখবেন।

১০:৪২ এএম, ২০ জুন ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement