Apan Desh | আপন দেশ

জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪২, ২০ জুন ২০২৬

জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর

ছবি : সংগৃহীত

হাইতির বিপক্ষে স্বস্তির জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে আছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে সুখবরটা নিজেই দিয়েছেন আনচেলত্তি।

শনিবার (২০ জুন) ক্যানারিনহাদের কোচ আনচেলত্তি জানান, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচটি খেলতে পারবেন নেইমার। কাফের চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। তবে আনচেলত্তি জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন এবং গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ভূমিকা রাখবেন।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামেননি নেইমার। এরপর হাইতির বিপক্ষে ম্যাচের আগের দিন ক্যানারিনহাদের কোচ জানান, গ্রেড-টু কাফ স্ট্রেইন থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি নিউ জার্সিতেই থাকবেন। এই চোটের কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা ছিল।

তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর আনচেলত্তি জানান, স্কটল্যান্ড ম্যাচের জন্য নেইমার পুরোপুরি প্রস্তুত থাকবেন।

আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল একা অনুশীলন করবে এবং সোমবার (২২ জুন) দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে।’

নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ সময়ে হতে যাচ্ছে। কারণ দলের তারকা উইঙ্গার রাফিনিয়া হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে চোট পেয়েছেন। সম্ভবত হ্যামস্ট্রিং চোটে পরে মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার এ উইঙ্গার।

আরও পড়ুন : হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল 

আনচেলত্তি জানান, চোটটি কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না এবং তার অবস্থা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে একই ধরনের হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন রাফিনিয়া।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়