Apan Desh | আপন দেশ

মেসির দলে খেলবেন কাসেমিরো

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৫, ২২ জুলাই ২০২৬

আপডেট: ২৩:৫৬, ২২ জুলাই ২০২৬

মেসির দলে খেলবেন কাসেমিরো

ছবি : সংগৃহীত

লিওনেল মেসির দল ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আমেরিকান ক্লাবটি।

বুধবার (২২ জুলাই) এক অফিশিয়াল বিবৃতিতে নিশ্চিত হওয়া এ চুক্তির মাধ্যমে ২০২৭ মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন কাসেমিরো।

চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। তবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরই তাকে খেলাতে পারবে মিয়ামি।

চৌত্রিশ বছর বয়সী কাসেমিরো গত মৌসুম শেষে চুক্তি ফুরিয়ে যাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। অনেকেই ধারণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পরই তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। সে ধারণাই সত্যি হলো।

নতুন এ চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত এ ব্রাজিলিয়ান ফুটবলার জানান, আরও শিরোপা জেতার তাড়না থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন <<>> বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পাননি কুবার্সি

নিজের নতুন ক্লাবের ওয়েবসাইটে কাসেমিরো বলেন, জেতা এবং নিজের উন্নতি অব্যাহত রাখাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ক্লাব যে পরিকল্পনা আমার সামনে তুলে ধরেছে এবং এ চুক্তি সম্পন্ন করতে যে পরিশ্রম করেছে, তা আমার কাছে অনেক কিছু বোঝায়।

তিনি আরও বলেন, এ আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মাঠে ও মাঠের বাইরে, ম্যাচে কিংবা প্রতিদিনের অনুশীলনে, এর প্রতিদান দিতে মুখিয়ে আছি। ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সবটুকু উজাড় করে দেব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়