জান্নাতুল সুমাইয়া হিমি ও পড়শী। ছবি: ফেসবুক থেকে
চলছে গ্রহের সবচেয়ে বড় ফুটবল আসর ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬’। ইতোমধ্যেই শেষ হয়েছে রাইন্ড অব ৩২-এর খেলা। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ কোর্য়াটার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। এ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে। পিছিয়ে নেই বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও।
এ ম্যাচ মাঠে গড়ানোর আগে সামাজিক মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এ জোয়ারে গা ভাসিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীও।
তবে প্রিয় দল ব্রাজিলের এ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে এ দুই তারকার পোস্টে দেখা গেছে ভিন্ন দুই আমেজ।
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ম্যাচটি নিয়ে একেবারেই দুশ্চিন্তাহীন ও ফুরফুরে মেজাজে রয়েছেন। ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!
হিমির এ আত্মবিশ্বাসী পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তদের নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, ব্রাজিল ভক্তরা যেকোনো বড় ম্যাচের টেনশনেও এভাবেই ‘চিল’ করতে পারেন।
আবার অনেকে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ভয় দেখিয়ে লিখেছেন, হালান্ডের ভয়ে ব্রাজিলের দল কাঁপছে।
হিমির এমন ফুরফুরে মেজাজের বিপরীতে কিছুটা সংশয় আর দ্বিধা প্রকাশ করতে দেখা গেছে সংগীতশিল্পী পড়শীকে।
ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে কোলে ফুটবল নিয়ে বসা একটি ছবি পোস্ট করেছেন তিনি। তবে হিমির মতো আত্মবিশ্বাস না দেখিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে পড়শী লিখেছেন, জিতবো আজ?
আরও পড়ুন <<>> আমির খান-গৌরীর আজ বিয়ে, থাকছে না জাঁকজমক
প্রিয় তারকার এ প্রশ্নের জবাবে তার পোস্টের নিচে নেটিজেনরা মিশ্র মন্তব্য করেছেন। অনেক ভক্ত আশাবাদী হয়ে লিখেছেন, আশা তো করছি। আবার অনেক ফুটবলপ্রেমী রসিকতা কিংবা ট্রল করে মন্তব্য করেছেন যে, আজ ব্রাজিল হেরে যাবে, গোল খাবে।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। বিশ্বকাপের নকআউট পর্বের এ রোমাঞ্চকর ম্যাচটি সরাসরি উপভোগ করতে দুই দলের কোটি কোটি সমর্থকের সাথে বাংলাদেশের বিনোদন অঙ্গন ও সাধারণ ভক্তদের চোখও থাকবে হাইভোল্টেজ ম্যাচটির দিকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































