Apan Desh | আপন দেশ

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৫, ২৪ জুন ২০২৬

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মায়ামিতে ম্যাচটি হবে।

নকআউট পর্বের টিকিট এবং গ্রুপ সেরার মুকুট ধরে রাখার ম্যাচে ব্রাজিল শিবিরে অভিষেক হতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড় রায়ানের।

আজকের ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে ফিরছেন দলের মূল চালিকাশক্তি ও প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে তিনি এখনও শতভাগ ম্যাচ-ফিট না থাকায় এখনই তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

আজকের ম্যাচে ব্রাজিলের অন্যতম দুই ভরসা ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস। তবে তারা রয়েছেন কার্ডের ঝুঁকিতে। আর একটি হলুদ কার্ড পেলেই ‘রাউন্ড অব ৩২’-এর নকআউট ম্যাচে ডাগআউটে বসে থাকতে হবে তাদের।

আরও পড়ুন <<>> স্কটল্যান্ড ম্যাচে খেলবেন নেইমার

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা সেরা একাদশ নিয়ে মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনিয়ার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে দল সাজানোর কোনো মানে খুঁজে পাচ্ছি না।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়