Apan Desh | আপন দেশ

ব্রাজিলের কিংবদন্তির পাশে মেসি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২২, ২০ জুলাই ২০২৬

ব্রাজিলের কিংবদন্তির পাশে মেসি

ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে মাঠের নামার মধ্যে দিয়ে আরও একটি রেকর্ড গড়বেন লিওনেল মেসি। তিনটি ফিফা বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে থাকা প্রথম খেলোয়াড়ে পরিণত হবেন তিনি। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে রয়েছে লা আলবিসেলেস্তেরা।

মেসি এর আগে ফ্রান্সের বিপক্ষে ২০২২ সালের ঐতিহাসিক জয় এবং জার্মানির কাছে ২০১৪ সালের পরাজয়ের ম্যাচে খেলেছিলেন।

ইতিহাসে আর মাত্র একজন খেলোয়াড় তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। তিনি হলেন ব্রাজিলের কাফু (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে)। তবে ১৯৯৪ সালে ইতালির বিপক্ষে ফাইনালে এ রাইট-ব্যাক বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।

মেসি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে দুটি গোল করে নিজের মোট গোলসংখ্যা ২১-এ উন্নীত করেছেন।

আটবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার বিশ্বকাপে মোট ৩৩টি গোল-অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রয়েছে। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি দুবার (২০১৪ ও ২০২২ সালে) সেরা খেলোয়াড়ের জন্য প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বল’ পুরস্কার জিতেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়