Apan Desh | আপন দেশ

জাতীয় দলকে বিদায় বললেন নেইমার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৬, ২৯ জুলাই ২০২৬

জাতীয় দলকে বিদায় বললেন নেইমার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা তারকা ফুটবলার নেইমার ডি সিলভা জুনিয়র। তাকে আর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪–২ গোলে হারিয়েছে সান্তোস। এরপর মিক্সড জোনো সান্তোস তারকা জানান, ব্রাজিলের হয়ে তার পথচলা শেষ হয়েছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে সরাসরি নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার সব রোমাঞ্চকর অধ্যায় এখন শেষ। আমি সেখানে ইতিহাস তৈরি করেছি। তাতেই আমি অত্যন্ত সুখী।

আন্তর্জাতিক ফুটবলে নিজের পথচলা প্রসঙ্গে ফুট মেরকাতোকে নেইমার বলেন, আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।

সান্তোস তারকা নিশ্চিত করেছেন, জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আরও পড়ুন <<>> আরও ৫ প্রবাসী ফুটবলার খেলবে বাংলাদেশ দলে

পুরো টুর্নামেন্টে মাত্র অল্প কিছু মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন সান্তোসের এ তারকা। নরওয়ের বিপক্ষে শেষ ম্যাচে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটিও আসে তার পা থেকে।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নেন। তবে আক্ষেপ জাতীয় দলের হয়ে ট্রফি জিততে না পারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ