Apan Desh | আপন দেশ

নেইমারকে ছাড়াই নরওয়ের বিপক্ষে নামছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০১:১৯, ৬ জুলাই ২০২৬

আপডেট: ০১:২১, ৬ জুলাই ২০২৬

নেইমারকে ছাড়াই নরওয়ের বিপক্ষে নামছে ব্রাজিল

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। রোববার (০৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে শুরু হতে যাওয়া এ ম্যাচে একাদশে একটি করে পরিবর্তন এনেছে ব্রাজিল ও নরওয়ে।

জাপানের বিপক্ষে জয়ী ব্রাজিল দলে চোটের কারণে নেই লুকাস পাকেতা। তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। রাউন্ড অব ৩২-এ শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলের জয় নিশ্চিত করেছিলেন এ আর্সেনাল ফরোয়ার্ড। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জাপানের বিপক্ষে জয়ী একাদশে এটিই একমাত্র পরিবর্তন এনেছেন।

ব্রাজিলের একাদশ: অ্যালিসন; ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো; গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া।

আরও পড়ুন <<>> আর্জেন্টিনা-মেসিবিরোধী প্রচারণায় টাকা দিচ্ছে এক প্রতিষ্ঠান

অন্যদিকে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ওঠা নরওয়েও করেছে একটি পরিবর্তন। উরুর চোট কাটিয়ে দলে ফিরেছেন ডান প্রান্তের ডিফেন্ডার জুলিয়ান রিয়েরসন। তার জায়গা ছেড়েছেন মার্কুস পেদারসেন। কোচ স্তালে সোলবাক্কেন বাকি একাদশে কোনো পরিবর্তন আনেননি।

নরওয়ের একাদশ: ওরিয়ান নিয়ল্যান্ড; মোলার উলফে, হেগেম, ক্রিস্টোফার আজের, জুলিয়ান রিয়েরসন; প্যাট্রিক বার্গ, সান্দের বের্গে, মার্টিন ওডেগার্ড; আন্তোনিও নুসা, এরলিং হলান্ড ও আলেকজান্ডার সোরলোথ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়