Apan Desh | আপন দেশ

নেইমার ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার: ব্রাজিলের প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৯, ২১ জুন ২০২৬

নেইমার ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার: ব্রাজিলের প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত

চলছে ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬’। এখন পর্যন্ত ব্রাজিল দুই ম্যাচ খেলেছে। যার একটিতে ড্র ও আরেকটিতে জয় পেয়েছে। এরই মধ্যে নেইমারকে নিয়ে রসিকতায় মেতেচেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

ব্রাজিলের বেলো হরিজন্তেতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্বকাপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লুলা হাসতে হাসতে বলেছেন, নেইমার তো খেলছেই না। ও হল বিশ্বের প্রথম ফুটবলার যে, ঘর থেকে কাজ করে। ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।

বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে কটাক্ষ করে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ইন্টারনেটে দেখছিলাম। যে কোনও দিন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দল তৈরি করতে হবে ওদের। হয়তো ১১জন পেলেকে নিয়ে দল হবে।

আরও পড়ুন <<>> কারখানার কর্মী এখন জার্মানির তারকার

লুলা বলতে চেয়েছেন, চোট থাকা একজন ফুটবলার, যাকে খেলানো যাবে না জানার পরও কেন জাতীয় দলে রাখা হয়েছে। তাও আবার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়। প্রেসিডেন্টের রসিকতাকে সমর্থন করছেন ব্রাজিলের ফুটবলপ্রেমীদের একাংশও।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়