Apan Desh | আপন দেশ

বার্সেলোনায় আরেক ব্রাজিলিয়ান  

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৪, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:১৬, ২ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় আরেক ব্রাজিলিয়ান  

ছবি : সংগৃহীত

রাফিনিয়ার পর বার্সেলোনায় যোগ দিলেন আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেই কাতালান  ক্লাবটিতে যোগ দিয়েছেন এ ফরোয়ার্ড। অবশ্য আগেই খেলোয়াড় হিসেবে পরিচয় পর্ব সেরে নিয়েছেন তিনি। নিজেদের আক্রমণভাগকে আরও ধারালো করতে সাবেক আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি তারকাকে দলে নিলো বার্সা। 

আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় আসায় আর্থিক দিক থেকে ছাড় দিতে হয়েছে, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড জেসুস। 

নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জেসুস জানান, হ্যাঁ, বেতন উল্লেখযোগ্য পরিমাণেই কমাতে হয়েছে, তবে আমার কাছে এটি স্বপ্ন। শুধু আমি একা নই, এ দলবদল সফল করতে বার্সাও দারুণ এক প্রচেষ্টা চালিয়েছে।

আরও পড়ুন<<>>টালমাটাল পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা বাড়ছেই

মাত্র কিছুদিন আগেও এ দলবদলের সম্ভাবনা বেশ ক্ষীণ ছিল বলে উল্লেখ করেন জেসুস। তবে এ পুরো প্রক্রিয়ায় নিজের ওপর ঈশ্বরের আশীর্বাদ অনুভব করেছেন তিনি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, এক মাস আগেও যদি আমাকে জিজ্ঞেস করতেন, তবে এ সম্ভাবনাকে অত্যন্ত অসম্ভব বলে মনে হতো। কিন্তু ঈশ্বর আমার দিকে নজর রেখেছেন। ২৯ বছর বয়সে এবং গত দুই বছরের সব চড়াই-উতরাইয়ের পর বার্সায় খেলার সুযোগ পাওয়া কেবল ঈশ্বরের কৃপাতেই সম্ভব হয়েছে। আমি দারুণ রোমাঞ্চিত এবং সবসময় দলের জন্য অবদান রাখতে চাই। যখনই জানতে পারলাম আমি এখানে আসতে পারছি, তখনই বুঝেছিলাম আমি বার্সার হয়েই খেলতে চাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়