Apan Desh | আপন দেশ

চেহারা পাল্টে ফেললেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৭, ২১ জুলাই ২০২৬

আপডেট: ০১:০৭, ২২ জুলাই ২০২৬

চেহারা পাল্টে ফেললেন ভিনিসিয়ুস

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের রেশ কাটার আগেই নতুন আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, নতুন চেহারার কারণেই আলোচনায় উঠে এসেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি তিনি চিন হারমোনাইজেশন নামে একটি কসমেটিক সার্জারির মাধ্যমে চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট করেছেন।

প্রকাশিত ছবিগুলোতে ২৬ বছর বয়সী এ ফুটবলারের মুখের গঠন আগের তুলনায় আরও প্রশস্ত ও ভারসাম্যপূর্ণ দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর গোইয়ানিয়ায় তিনি এ সৌন্দর্যবর্ধক চিকিৎসা করান।

চিন হারমোনাইজেশন বা চিবুকের গঠন পুনর্বিন্যাস একটি নান্দনিক চিকিৎসা পদ্ধতি। এটি অস্ত্রোপচার বা অস্ত্রোপচারবিহীন; উভয় উপায়েই করা যেতে পারে। এর মূল উদ্দেশ্য হলো চিবুক, চোয়াল, নাক ও ঠোঁটের মধ্যে সামঞ্জস্য তৈরি করে মুখের সামগ্রিক সৌন্দর্য ও ভারসাম্য বৃদ্ধি করা।

আরও পড়ুন <<>> ফুটবলপ্রেমীদের নজরে এবার ‘ফিফা বিশ্বকাপ ২০৩০’

বিশেষজ্ঞরা কেবল চিবুক নয়, পুরো মুখের প্রোফাইল বিবেচনা করেই এ ধরনের চিকিৎসা পরিকল্পনা করেন।

বিশ্বকাপ শেষে এখন রিয়াল মাদ্রিদে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন মৌসুমে হোসে মরিনহোর অধীনে লা লিগা অভিযান শুরু করবে মাদ্রিদ।

২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মৌসুম শুরু হওয়ার কথা। এদিকে, ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো হবে ২৬ অক্টোবর, আর ফিরতি লেগ হবে ১০ মে ২০২৭।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়