Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে নিজরে বাড়ি বললেন রবার্তো কার্লোস

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৩, ৪ আগস্ট ২০২৬

বাংলাদেশকে নিজরে বাড়ি বললেন রবার্তো কার্লোস

ছবি : সংগৃহীত

ব্রাজিল তো বটেই, তার সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন রবার্তো কার্লোস। বাংলাদেশে তার এবং ব্রাজিলের অনেক ভক্ত। আর লাল-সবুজের এ দেশটিকে অনেক আপন মনে করেন কার্লোস। নেইমারের বন্ধু এবং ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার এক ভিডিও বার্তায় কার্লোস বাংলাদেশকে তার বাড়ি হিসেবেই আখ্যায়িত করেছেন।

কার্লোস ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বকাপ জয়ী ফুটবলার। ব্রাজিলের এ ফুটবলারের অনেক সময় কেটেছে স্পেনে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এক দশকের বেশি সময়। তাই ব্রাজিলের পরই স্পেনকে দিয়েছেন স্থান। পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে বলেন, বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিল দল সমর্থন করেন অনেক আগে থেকেই। ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থন সারা বিশ্বব্যাপী আলোচিত হয়।

উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেস নিজেও ব্রাজিলের পর বাংলাদেশের সমর্থন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। এক প্রশ্নে তিনি আরও বলেন, বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়